
(৫) সার্কাডিয়ান রিদম; হতাশামুক্ত, ফোকাসড ও এক্টিভ জীবনের কোড
✍️ রাকিবুল হাসান
সারাদিন ক্লান্ত লাগে, কাজে আগ্রহ পান না, ফোকাস ঠিক থাকে না, ব্যবসা নিচের দিকে যাচ্ছে, অফিসে রেপুটেশন খারাপ, পারিবারিক সম্পর্কগুলো নিরাবেগ ও খিটখিটে হয়ে যাচ্ছে, কিংবা সবকিছুতে নেগেটিভিটি চোখে পড়ে। সবমিলে জীবন নিয়ে হতাশ।
সমস্যাটা কোথায়? সমস্যাটা হয়তো আপনার ইচ্ছাশক্তিতে নয়, শরীরের ভেতরের ঘড়িতে।
অক্সফোর্ডের স্নায়ুবিজ্ঞানী রাসেল ফস্টারের বই "লাইফ টাইম" অবলম্বনে এই সেশন থেকে জানবেন, মস্তিষ্কের এই দেহঘড়ি কীভাবে আপনার ফোকাস, মেজাজ, রোগ, সুস্বাস্থ্য ও আবেগ-অনুভূতিকে চালায়!
শিখবেন আলো, খাবার আর রুটিনে ছোট ছোট কিছু পরিবর্তন কীভাবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে।
ঘড়ির বিরুদ্ধে না লড়ে ঘড়ির তালে চলতে শিখুন, দেখবেন একই ২৪ ঘণ্টা কতটা আলাদা লাগে। একই জীবন কত উপভোগ্য লাগে।
এই সেশন থেকে যা জানবেন
- ✅নিজের পিক পারফরম্যান্সের সময় চেনা
- ✅এনার্জি ম্যানেজমেন্ট
- ✅ফোকাসড থাকার সিক্রেট
- ✅ঘুমের গুণগত মান বাড়ানোর কৌশল
- ✅আবেগের ভারসাম্য আর মানসিক স্থিরতা
- ✅প্রকৃতির সাথে দেহঘড়ির সমন্বয়

রাকিবুল হাসান
রাকিবুল হাসান বাংলাদেশের তিনটি ধারায়ই পড়াশোনা করেছেন; কওমি মাদরাসা, আলিয়া মাদরাসা ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রতিটি শাখায়ই অত্যন্ত কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের সাথে যুক্ত হয়েছেন। নিজে একজন উদ্যোক্তা।
ক্যারিয়ারের একদম শুরুর দিকেই অন্যরকম উদ্যোক্তা এক্সিলারেশন প্রোগ্রামের টিম লিডার হিসেবে কাজ করেছেন। ফলে বাংলাদেশে অন্ট্রাপ্রেনারশিপের তাত্ত্বিক ও প্রায়োগিক দুটোতেই তার দক্ষতা রয়েছে।
এর পাশাপাশি দক্ষ ও স্বচ্ছল মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বাস্তব জীবনভিত্তিক স্কিল নিয়ে তরুণদের ভেতর কাজ করছেন।
এই তালিকায় রয়েছে বুদ্ধিবৃত্তিক চর্চার উপযোগি এডভান্স ইংরেজি।
আধুনিক যুগের স্কিলগুলো শেখানো।
উদ্যোমী ও উদ্যোক্তা মনোভাবসম্পন্ন তরুণদেরকে হাতেকলমে বিজনেস শেখানো।
হতাশা ও উদ্যমহীনতা কাটাতে মাইন্ডসেট, হ্যাবিট ও হ্যাপিনেস নিয়ে কার্যক্রম পরিচালনা।
👥 এই কোর্সে ইতিমধ্যে 3 জন এনরোল করেছেন
এখন লগইন করতে কোনো পেমেন্ট লাগবে না।